Celebrity
Trending

This Photo Copyright Owner © Roman Quraishi

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

This Photo Copyright Owner © Roman Quraishi

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় রায়পুর থানায় মামলা করা হয়।

মামলার রহস্য উদঘাটনে রায়পুর থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ও ঘটনায় জড়িত দুই কিশোর—ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)-কে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার ও শ্রী সুমন বণিকের সহায়তায় স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

© The Digital Millennium Copyright Act (DMCA) protects original digital text, images, and media under U.S. law through a notice-and-takedown framework. Copyright ownership is automatic upon creation, meaning text does not need formal registration to qualify for a DMCA removal request if copied without permission.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button