Business
Trending

The supershop sector in the country began its journey 25 years ago. ‘Agora,’ established in 2001 by the Rahimafrooz Group, was Bangladesh’s first supershop. The sector is currently expanding rapidly as urban consumers are increasingly drawn to the variety of products under one roof, cleanliness, convenient shopping experiences, and relatively stable prices. However, despite this rapid expansion, the share of modern retail within the country’s total retail market remains relatively low. Supershops account for only 2% to 5% of the total retail market, while traditional grocery stores and wet markets hold the remaining 95% to 98% share. Recently, the withdrawal of VAT and the simplification of tax procedures have led to an increase in customer footfall at supershops by approximately 20%. Additionally, the number of outlets and daily customers for many chain shops has doubled over the past few years. Factors such as urbanization, the expansion of new residential areas, the rising number of working women and small families, and a growing consumer preference for healthy, safe, and hassle-free shopping are contributing to the expansion of the supershop market. ✅ Several brands have long established strong positions in the Bangladeshi supershop market. Topping the list with the largest network is “Shwapno,” owned by the ACI PLC Group. Launched in 2008, Shwapno currently operates 1,001 outlets. ✅ “Daily Shopping,” owned by the PRAN-RFL Group, holds the second position. Established in 2014, Daily Shopping currently has 107 outlets. ✅ “Meena Bazar,” a subsidiary of the Gemcon Group, ranks third; it began operations in 2002 and currently operates 51 outlets. Meanwhile, “Agora”—the country’s oldest supershop, established in 2001—currently operates 35 outlets. Next in line is “Unimart,” a subsidiary of the United Group; launched in 2013, it currently operates 10 outlets.

২৫ বছর আগে দেশে যাত্রা শুরু করেছিল সুপারশপ। রহিমআফরোজ (Rahimafrooz) গ্রুপের হাত ধরে ২০০১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বপ্রথম সুপারশপ Agora। এক ছাদের নিচে পণ্যের বৈচিত্র্য, পরিচ্ছন্নতা, সুবিধাজনক কেনাকাটা ও তুলনামূলক স্থিতিশীল দামের কারণে শহুরে ক্রেতাদের আগ্রহ বাড়ায় সুপারশপ খাত বর্তমানে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে দ্রুত সম্প্রসারণ হলেও দেশের মোট খুচরা বাজারে আধুনিক রিটেইলের অংশ এখনো তুলনামূলক কম। দেশের মোট খুচরা বাজারের মাত্র ২% থেকে ৫% দখল করে আছে সুপারশপগুলো, যেখানে ঐতিহ্যবাহী মুদির দোকান বা কাঁচাবাজারের দখলে রয়েছে বাকি ৯৫% থেকে ৯৮% বাজার। সাম্প্রতিক সময়ে ভ্যাট প্রত্যাহার ও কর সহজীকরণের ফলে সুপারশপগুলোতে গ্রাহকের উপস্থিতি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া অনেক চেইন শপের আউটলেট ও দৈনিক ক্রেতার সংখ্যা গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। নগরায়ণ ও নতুন আবাসিক এলাকার বিস্তার, কর্মজীবী নারী ও ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর, নিরাপদ ও ঝামেলাহীন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ সুপারশপের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। ✅ বাংলাদেশে সুপারশপের বাজারে দীর্ঘদিন ধরেই কয়েকটি ব্র্যান্ড নিজেদের অবস্থান শক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক নিয়ে শীর্ষে রয়েছে ACI PLC গ্রুপের "স্বপ্ন"। ২০০৮ সালে যাত্রা শুরু করা Shwapno সুপারশপের বর্তমানে ১০০১টি আউটলেট রয়েছে। ✅ দ্বিতীয় অবস্থানে রয়েছে PRAN-RFL গ্রুপের "ডেইলি শপিং"। ২০১৪ সালে প্রতিষ্ঠিত Daily Shopping সুপারশপের আউটলেট সংখ্যা ১০৭টি। ✅ তৃতীয় অবস্থানে থাকা Gemcon গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Meena Bazar যাত্রা শুরু করে ২০০২ সালে; বর্তমানে মীনা বাজার এর ৫১টি আউটলেট রয়েছে। অন্যদিকে, ২০০১ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে পুরোনো সুপারশপ আগোরা বর্তমানে ৩৫টি আউটলেট পরিচালনা করছে। এর পরের অবস্থানে রয়েছে United গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমার্ট, যা ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে Unimart এর রয়েছে ১০টি আউটলেট।

২৫ বছর আগে দেশে যাত্রা শুরু করেছিল সুপারশপ। রহিমআফরোজ (Rahimafrooz) গ্রুপের হাত ধরে ২০০১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্বপ্রথম সুপারশপ Agora। এক ছাদের নিচে পণ্যের বৈচিত্র্য, পরিচ্ছন্নতা, সুবিধাজনক কেনাকাটা ও তুলনামূলক স্থিতিশীল দামের কারণে শহুরে ক্রেতাদের আগ্রহ বাড়ায় সুপারশপ খাত বর্তমানে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

 

তবে দ্রুত সম্প্রসারণ হলেও দেশের মোট খুচরা বাজারে আধুনিক রিটেইলের অংশ এখনো তুলনামূলক কম। দেশের মোট খুচরা বাজারের মাত্র ২% থেকে ৫% দখল করে আছে সুপারশপগুলো, যেখানে ঐতিহ্যবাহী মুদির দোকান বা কাঁচাবাজারের দখলে রয়েছে বাকি ৯৫% থেকে ৯৮% বাজার।

 

সাম্প্রতিক সময়ে ভ্যাট প্রত্যাহার ও কর সহজীকরণের ফলে সুপারশপগুলোতে গ্রাহকের উপস্থিতি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া অনেক চেইন শপের আউটলেট ও দৈনিক ক্রেতার সংখ্যা গত কয়েক বছরে দ্বিগুণ হয়েছে।

 

নগরায়ণ ও নতুন আবাসিক এলাকার বিস্তার, কর্মজীবী নারী ও ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর, নিরাপদ ও ঝামেলাহীন কেনাকাটার প্রতি মানুষের আগ্রহ সুপারশপের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে।

 

✅ বাংলাদেশে সুপারশপের বাজারে দীর্ঘদিন ধরেই কয়েকটি ব্র্যান্ড নিজেদের অবস্থান শক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে বড় নেটওয়ার্ক নিয়ে শীর্ষে রয়েছে ACI PLC গ্রুপের “স্বপ্ন”। ২০০৮ সালে যাত্রা শুরু করা Shwapno সুপারশপের বর্তমানে ১০০১টি আউটলেট রয়েছে।

 

✅ দ্বিতীয় অবস্থানে রয়েছে PRAN-RFL গ্রুপের “ডেইলি শপিং”। ২০১৪ সালে প্রতিষ্ঠিত Daily Shopping সুপারশপের আউটলেট সংখ্যা ১০৭টি।

 

✅ তৃতীয় অবস্থানে থাকা Gemcon গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Meena Bazar যাত্রা শুরু করে ২০০২ সালে; বর্তমানে মীনা বাজার এর ৫১টি আউটলেট রয়েছে।

 

অন্যদিকে, ২০০১ সালে প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে পুরোনো সুপারশপ আগোরা বর্তমানে ৩৫টি আউটলেট পরিচালনা করছে।

 

এর পরের অবস্থানে রয়েছে United গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমার্ট, যা ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে Unimart এর রয়েছে ১০টি আউটলেট।

Copyright owner © Bangla News Hub 24

© The Digital Millennium Copyright Act (DMCA) protects original digital text, images, and media under U.S. law through a notice-and-takedown framework. Copyright ownership is automatic upon creation, meaning text does not need formal registration to qualify for a DMCA removal request if copied without permission.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button