আমি জীবনে প্রতিটা মানুষের থেকেই যেন কোনো না কোনোভাবে ধোঁকা পেয়েছি।😅 ভালোবাসা বলো, বন্ধুত্ব বলো—যে কোনো সম্পর্কই হোক না কেন, শেষ পর্যন্ত কষ্টটাই পেয়েছি। একজন মানুষকে যতটুকু সম্ভব মন থেকে সাহায্য করার ঠিক তত টুকু চেষ্টা করেছি। কখনো ইচ্ছে করে এমন কিছু করিনি, যার কারণে কেউ আমার ওপর রাগ করবে বা আমার জন্য কষ্ট পাবে। তবুও শেষ পর্যন্ত কী হলো? সবাই আমাকে নিজেদের মতো করে ভুল বুঝল। যে যেভাবে পারল, সেভাবেই কষ্ট দিল। সবচেয়ে বেশি কষ্টের বিষয় হলো—আমি নিজের কোনো দোষ খুঁজে পেলাম না, অথচ আমার প্রতি সবার আচরণ এমন হয়ে গেল, যেন আমিই সবকিছুর জন্য দায়ী। একসময় সত্যিই মনে হলো, এতদিন কার জন্য কী করলাম?? অথচ এই দিকে আমি যাদের জন্য এত কিছু করেছি, সবটাই করেছি মন থেকে। বিনিময়ে আমি কিছুই চাইনি, শুধু মানুষগুলোকে আপন ভেবেছিলাম। “কিন্তু তারা নিজেদের জীবন সুন্দর করার জন্য আমাকে এমনভাবে মানুষের সামনে এমন খারাপ বানিয়ে দিয়েছে,,, যা থেকে আমি নিজেকে মানুষের সামনে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছি “ । আমি জীবনে খুব বেশি কিছু কখনো চাইনি। শুধু চেয়েছিলাম, আমার আশেপাশের মানুষগুলো আমাকে পছন্দ করুক, আমাকে বিশ্বাস করুক,কখনো আমার ক্ষতি না করোক ,আমার সাথে ভালো ব্যবহার করুক, একটু খোঁজ নিক, আমার থাকাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হোক। “কিন্তু হয়তো আমার ভাগ্যটাই এমন—যে জিনিসগুলো সবচেয়ে বেশি চেয়েছি, সেগুলোই বারবার আমার কাছ থেকে দূরে সরে গেছে।” শেষ পর্যন্ত একটা কথাই বুঝলাম—সবাইকে মন থেকে আপন করলেই সবাই আপন হয় না। এই পৃথিবী কেউই কারো আপন হয় না,,সবাই পর এবং সবাই স্বার্থপর । “যারা আমাকে মিথ্যা অপবাদে এতটা বদনাম করেছো সুখে থাকো 😊” #fakepeople #fakefriend #depressed #lostmysmile🙃💔 #allah